মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক

 

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জনকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page