সাভারে পৃথক স্থানে ছয়জনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
। পুলিশের দাবি, গ্রেফতারকৃত যুবক একজন 'সিরিয়াল কিলার' এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। আজ দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আরাফাতুল ইসলাম সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান:
ঘাতক সম্রাট সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে ৫ জন এবং সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ১ জনসহ মোট ৬ জনকে হত্যা করেন। নিহত ৬ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৫ জনের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। গতকাল রাতে সাভার মডেল থানার সামনে থেকেই তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে শনাক্ত করে পুলিশ।
"আদালত রিমান্ড মঞ্জুর করলে সম্রাটকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে জানা যাবে ঠিক কী কারণে এবং কীভাবে তিনি এই নৃসংশ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন।
গ্রেফতারের সময় সম্রাটের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সম্পৃক্ত বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে: একটি দিয়াশলাই
একটি মাফলার ও একটি মোবাইল ফোন
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্রাট একজন ভবঘুরে প্রকৃতির মানুষ। তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরেই রাত্রিযাপন করতেন। এই হত্যাকাণ্ডে সম্রাটের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)