কালীগঞ্জ কলেজ শাখা শিবির সভাপতির ওপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

 

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরা প্রধানঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হোসাইনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা সদরের সালা ভরা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন হোসাইন। পথিমধ্যে সালা ভরা এলাকায় পৌঁছালে কে বা কারা পেছন থেকে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলার সময় তিনি মোটরসাইকেলের ওপর অবস্থান করছিলেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page