পাঁচবিবিতে উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় ও গণভোট

মোঃ আজাদ আলী , পাঁচবিবি জয়পুরহাট

জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট গ্রহণ শুরু হয়েছে।
১২ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল থেকেই ভোটাররা দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশ লক্ষনীয়।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপলক্ষ্যে জয়পুরহাট সংসদীয় আসনে পাঁচবিবি উপজেলায় ভোট কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
বিশেষ করে সাধারণ ও অতি ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্রে গুলোতে অভ্যান্তরীন নিরাপত্তা, গোয়েন্দা নজরদারী, আইনশৃংখলা বাহিনীর টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার লক্ষনীয় ।
ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা কয়েক স্তরে সমন্বিত ভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এমন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা ।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ জানান, জয়পুরহাট ১ আসনের পাঁচবিবি উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এবার মোট ৬৯ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে । ১৪ টি অতি ঝুঁকিপূর্ণ সহ ৩০ টি সাধারন ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা কর হয়েছে । এবার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৯ হাজার ৭শত ৯৫ জন। এর মধ্যে মহিলা ১ লক্ষ ৫ হাজার ৭শত ৯৮জন, পুরুষ ১লক্ষ ৩ হাজার ৯শত ৯৭জন ও তৃতীয় লিঙ্গের ৪ জন ।
এই নির্বাচন ও গণভোটে উপজেলায় ৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন । আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টহল দলের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, পুলিশের ৮ টি মোবাইল টিম, পুলিশের ১ টি, আনসার বাহিনীর ২ টি স্ট্রাইকিং টিম ছাড়াও অফিসার সহ মোট ২ শ ৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন । প্রতিটি কেন্দ্রে স্হাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ।
অত্যাধিক ঝুঁকিপুর্ন কেন্দ্র গুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা ।
০১৭১৫৪১২২২৭
১২/০২/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page