পাবনা-৩ এর উন্নয়ন ও দলের স্বার্থে কৃষিবিদ হাসান জাফির তুহিন-কে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

​সোহেল রানা জয়ের রিপোর্ট চাটমোহর  পাবনা:
পাবনা-৩ নির্বাচনী এলাকা তথা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও তৃণমূল বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট এক বিশেষ আবেদন জানানো হয়েছে। রাজপথের লড়াই-সংগ্রামের পরীক্ষিত ও ত্যাগী নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন-কে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখার দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ।
​স্থানীয়দের মতে, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন খাঁটি দেশপ্রেমিক এবং দলের প্রতি চরম অনুগত। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হওয়া এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে তাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার জোর দাবি জানানো হচ্ছে।
​এলাকাবাসীর দাবি, পাবনা জেলার সামগ্রিক উন্নয়ন ও চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তার বিকল্প নেই। দলের দুঃসময়ে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দিলে যেমন দলের তৃণমূল কর্মীরা উজ্জীবিত হবে, তেমনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা বিশ্বাস করেন।
​সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্তরের আলোচনায় এখন পাবনা-৩ এর জনগণের একটাই চাওয়া— “কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে পাবনার উন্নয়ন এগিয়ে যাক।”

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page