গাইবান্ধা:
সাদুল্লাপুর প্রতিনিধি:
মো:মোজাহিদ
গাইবান্ধা শহরের মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন একটি গলির ভাড়া বাসা থেকে মৌসুমি আক্তার রজনী নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।