মোঃ আজাদ আলী, পাঁচবিবি , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণের সাথে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সাংসদ মোঃ ফজলুর রহমান সাঈদ এর মতবিনিময় করেছেন ।
২৫ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলার সম্প্রসারিত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ বিভিন্ন সমস্য গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অন্য সকল দপ্তর প্রধানগণ।