সাদুল্লাপুর প্রতিনিধি:
মো:মোজাহিদ সরকার
গাইবান্ধা জেলা সদরের লক্ষীপুর ইউনিয়নের উজির ধরনীবাড়ী গ্রামে নুরুন নাহার নামে এক গৃহবধূ কে ধর্ষনের চেষ্টা সহ এলোপাতাড়ি মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে আজ(২৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ নুরুন নাহার বলেন, তিনি প্রতিবেশী এএইচ এম জিয়াউর রহমান খানের বাড়ি, জমিজমা দীর্ঘকাল ধরে দেখাশোনা করে আসছেন।
জিয়াউর রহমানের সাথে একই এলাকার কবির, স্বচ্ছ, রওনক, সাত্তার সহ তাদের লোকজনের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষরা জিয়াউর রহমানের জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। সেই মামলার সাক্ষী হন তিনি । পরে গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা জিয়াউর রহমানের সম্মানহানি করার জন্য মিথ্যা ধর্ষনের ঘটনার নাটক সাজানোর জন্য তাকে ৫০, হাজার টাকার প্রলোভন দেখায় ।
তাদের কথায় রাজী না হলে প্রতিপক্ষরা তাকে গণধর্ষনের চেষ্টা সহ এলোপাতাড়ি মারপিট করে ঘরে বন্দি করে রাখে। পরে জাতীয় জরুরী মোবাইল সেবা ৯৯৯ এ ফোন দিলে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)