গণমানুষের নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গাজীপুরবাসী
কাজী আশরাফুল আলম
গাজীপুর
গাজীপুর: গাজীপুরের কিংবদন্তি নেতা, বীর মুক্তিযোদ্ধা ও গণমানুষের নেতা আলহাজ্ব নূরুল ইসলাম সরকার গত দীর্ঘ ২২ বছর ধরে মিথ্যা মামলায় কারাবরণ করছেন। তার এই দীর্ঘ কারাবন্দী জীবন ও অবর্ণনীয় ভোগান্তিতে গাজীপুরের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম সরকার এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু তাকে রাজনৈতিক প্রতিহিংসা ও চক্রান্তের অংশ হিসেবে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘ ২২ বছর পরও তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং মুক্তি পাননি।
গাজীপুরবাসী আজ তার মুক্তির জন্য উন্মুখ হয়ে রয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ মনে করেন, নূরুল ইসলাম সরকার ছাড়া গাজীপুর যেন অচল। তার নেতৃত্ব, দিকনির্দেশনা ও ভালোবাসা ছাড়া এলাকার উন্নয়ন ও শান্তি সম্ভব নয়। ন্যায়বিচার ও মানবিকতার দৃষ্টিকোণ থেকে তার তাৎক্ষণিক মুক্তি জরুরি বলে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ করছে। গাজীপুরবাসী তার সুস্থতা কামনা করে এবং দ্রুততম সময়ে তাকে মুক্ত দেখতে চান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)