পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন ঘরবাড়ি পুড়ে ছাই
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সোহান নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, রামভদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে বাড়িতে নারী সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরের টিন, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। একই সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা বিশু নামের অপর এক ব্যক্তির ঘরেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহীন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হলেও প্রায় তিন লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)