জীবন যেখানে বিপন্ন,লজ্জা সেখানে তুচ্ছ।
নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুরে ৬ নং বোকাইনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ মাসুদ আলম ভুইয়া। পেশায় একজন সাংবাদিক। বয়স তেমন না হলেও
সর্বদাই রয়েছে তাঁর পারিবারিক দুশ্চিন্তা। তিন সন্তানসহ তাঁর পরিবারে সাতজন সদস্যের ভরনপোষণ ও দুই সন্তানের পড়ালেখা এবং বাবা, মা দু’জনের অসুস্থতার জন্য খরচাদি তাঁর সামান্য উপার্জনের পথে দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে । বছরের বেশিরভাগ সময় অসুস্থ বাবা মায়ের চিকিৎসায় যে, অর্থ প্রয়োজন সেই অর্থ তাঁর উপার্জন হলেও দৈনন্দিন বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাওয়া দাওয়ায় চলে যায় এমন অবস্থায় বাবা,মায়ের চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার খরচ কিভাবে যুগাবেন মাসুদ আলম। শুধু গ্রামের বাড়িতে থাকার মতো ভিটেমাটি থাকলেও সেখানে নেই কোন বাসস্থান। তাই ইউনিয়নের মামুদনগর গ্রামের মোড়ে খালাতো ভাই বাড়িতে দীর্ঘদিন যাবত চলছে তাদের স্বপরিবারে বসবাস।
মাসুদ আলম বলেন, গৌরীপুর আসার আগে তিনি ঢাকায় একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ক্যামেরা ম্যানের দায়িত্বে নিয়োজিত ছিলেন আর সেখান থেকে তাঁর সাংবাদিকতা শুরু হয়। তিনি নিজের জন্য আজ পর্যন্ত কারো সহযোগিতার দারস্থ হননি
কিন্তু সন্তান হয়ে যদি বাবা মায়ের অসুস্থ অবস্থা থেকে শেষ রক্ষাও না করতে পারেন তবে তাঁর এই মহান পেশা সাংবাদিকতার স্বার্থতা কোথায় !
তিনি দেশের একজন নাগরিক হিসেবে জাতির সামনে তাঁর সমস্যাদি তুলে ধরেছেন । তিনি বলেন
এখনও পৃথিবীতে বহু ভালো ও বিবেকবান মানুষ রয়েছে বলেই পৃথিবী আজও টিকে আছে। তাই তিনি বিত্তবান ও সুশীল সমাজের মানুষের কাছ প্রত্যাশা ব্যক্ত করেছেন।