পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে এবং এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মতিয়ার রহমান মিন্টু (৩৫)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে মিন্টুকে সাইকেলযোগে চলাচলের সময় সন্দেহজনক মনে হলে তাকে আটক করে। পরে পশ্চিম উচনা সীমান্তের পিলার নং ২৮১/১৫-এস হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
হাটখোলা বিওপির সুবেদার মোঃ এনামুল হক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page