জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ।
মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাটঃ
জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি বিওপি’র বিজিবি সদস্যগন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।
বিজিবি সুত্রে জানা যায় ১ মার্চ রবিবার রাত সাড়ে ৩ টার দিকে হিলি রেল স্টেশন এলাকায় এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে বিজিবির টহলদল তাকে ধাওয়া করে । এসময় উক্ত ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় ইস্কফ সিরাপ-১ শ বোতল, ফেয়ারড্রিল-১ শ ২৩ বোতল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট-৪ হাজার পিস এবং ব্রুফেনপ্রুন ইনজেকশন- ৩ হাজার পিস উদ্ধার করে । উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ ৩৯ হাজার ২ শ টাকা।
বিজিবি জানায়, অন্যান্য সময়ের মত পবিত্র রমজান মাসেও সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সর্তক রয়েছে ।
০১৭১৫৪১২২২৭
০১/৩/২৬