রামগতিতে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

122

রামগতিতে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

এইচ.এম আল-আমিন,স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে জাফর ইমন (২৬) নামে ৮টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মো.জাফর ইমন উপজেলার চরডাক্তার গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

​পুলিশ জানায়, জাফর ইমনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি ও ঢাকার তেজগাঁও সহ বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই সহ মোট ৮ টি মামলা রয়েছে। ওইসব মামলার আসামি সে। বর্তমানে ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page