নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান
নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কোচ পাড়া নামক স্থানে বসুন্ধরা গ্রুপের এগ্রিকালচার ফুড প্রোডাক্ট লিমিটেড ও টগি এগ্রো ফার্ম ফুড প্রোডাক্ট লিমিটেড প্রজেক্ট পরিদর্শনে আসলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিলি সোবাহান। মঙ্গলবার দুপুর একটা ৪০ মিনিটে কোচপাড়া বসুন্ধরা নিজস্ব হেলিপ্যাডে অবতরণ করেন, এ সময় এমিলি সুবাহান কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নওগাঁ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে তার ছোট ভাই নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক, কাউসার ইসলাম রতন, আরো উপস্থিত ছিলেন, সানভির বসুন্ধরা গ্রুপের এইচডিও রেদোয়ান উর রহমান, বসুন্ধরা গ্রুপের সিএফও অফিসার, মোঃ বিল্লাল হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ডিভিশন সেল্স ম্যানেজার আব্দুল মান্নান, সাইড সুপারভাইজার শেখ রেজাউল করিম রুবেল,মার্কেটিং অফিসার মেহেদী হাসান, মোঃ আলামিন, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজু এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার রাজনৈতিক এবং নানান শ্রেণী পেশার মানুষ। এ সময় এমিলি সুবাহানের আগমনে অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন, এবং সবাই তার কাছে আবেদন করে বলেন আমাদের এলাকাটি অতি দরিদ্র এলাকা আমাদের এখানে তেমন কোন কোম্পানি না থাকার কারণে আমাদের এলাকার জনসাধারণ অতি দারিদ্র জীবনযাপন করে, বসুন্ধরা গ্রুপ আমাদের এলাকায় তাদের একটি প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করেছে আমরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বসুন্ধরা গ্রুপ এখানে তাদের কার্যক্রম চালু করবে এবং আমাদের এলাকার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।সেই সাথে তারা আবেদন করেন এখানে বসুন্ধরা গ্রুপের একটি মানসম্মত স্কুল হলে অত্র এলাকার দরিদ্র ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া করার সুযোগ পাবে এ সময় এমিলি সুবাহানের কাছে এলাকাবাসী তাদের দাবি উত্থাপন করেন, এবং স্বতঃস্ফূর্ত ভাবে এমিলি সুবাহানের সাথে সবাই ছবি তুলে আনন্দ প্রকাশ করেন এবং এমিলি সোবাহান অত্র এলাকা এবং বসুন্ধরা গ্রুপের এগ্রিকালচার ফুড প্রোডাক্ট লিমিটেড, ও টগি এগ্রো ফার্ম ফুড প্রোডাক্ট লিমিটেড এর প্রজেক্ট পায়ে হেঁটে পরিদর্শন করেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)