রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী ৪ মার্চ ২০২৬।
মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহী-এর নির্দেশনায় নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।
অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মৌচাক মিষ্টি ভান্ডারকে দই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)