পাঁচবিবিতে ফুটপাত উচ্ছেদে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায় সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত রাখা ও যানজট নিরসনের লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় সোনালী ব্যাংক পাঁচবিবি শাখা এর সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন কৃষ্ণ চন্দ্র বাপ্পি, পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা সড়কের পাশের ফুটপাত অবৈধভাবে দখলমুক্ত রাখা, শহরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সহযোগিতা করে পাঁচবিবি পৌরসভা।