টিম সিগমা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
সিয়াম আব্দুল্লাহ,কলাপাড়া (পটুয়াখালী)।।
শনিবার (০৭ মার্চ) কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় আড্ডা খানা রেস্টুরেন্টে টিম সিগমা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রিপোর্টার্স ক্লাবের সদস্য মো.আরিফ সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মো.সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো.আজাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাসেল মোল্লাসহ টিম সিগমা স্পোর্টিং ক্লাবের সদস্যরা।সভায় সভাপতিত্ব করেন টিম সিগমা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট সিয়াম আবদুল্লাহ।
অনুষ্ঠানে ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শাকিরুল ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা টিম সিগমা স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে টিম সিগমা স্পোর্টিং ক্লাব নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে সকল উপস্থিত অতিথি একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
##
০৭/০৩/২০২৬
কলাপাড়া।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)