পাঁচবিবিতে এমপাওয়ারহার প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন:

পাঁচবিবিতে এমপাওয়ারহার প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন:

মোঃ আজাদ আলী,
স্টাফ রিপোর্ট , জয়পুরহাট ।

জয়পুরহাটের পাঁচবিবিতে এমপাওয়ারহার প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপিত হয়েছে ।
” আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারীও কণ্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচবিবি উপজেলা চত্তরে এমপাওয়ার হার প্রকল্পের আওতায় বন্ধনের আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী অধিকার কর্মীবৃন্দ,এন জিও প্রতিনিধি সহ প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরাম এর সভাপতি খালেদা আক্তার বিজলি,সাধারণ সম্পাদক ললিতা রানী,সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী, উপজেলা ফ্যাসিলেটেটর বিপ্লব আলি সহ সমাজের বিভিন্ন স্তর এর মানুষ।উল্লেখ্য, এ্যাম্বাসী অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল এ্যাফেসার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের আওতায় উপজেলার ৮ ইউনিয়নে এসব কাযর্ক্রম চলছে । এর আগে একটি র‍্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে ।

০১৭১৫৪১২২২৭
০৮/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page