পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি বিএমআই কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ডিএসবি’র বোরহান হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম ও সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার, ধরন্জী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিলুফার ইয়াসমিন ও জান্নাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)