চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দুই কিডনিতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স পাশ করা ছাত্রী মিম খাতুন (২৬)। তার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জনের। কিন্তু ভাগ্যর নিষ্ঠুরতায় তার দু’টি কিডনিই নষ্ট হয়ে এখন মৃত্যুর সাথে পান্জা লড়ছে । তার কিডনি প্রতিস্থাপনের জন্য অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার। মিম খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার ১নং কলোনীর মৃত মঈনুদ্দিনের বড় মেয়ে। মিমের মা দুলারী বেগম গৃহিনীর পাশাপাশি কাগজের প্যাকেট তৈরী করে সংসার চালান। চিকিৎসার জন্য এত অর্থ তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। জানা গেছে, ১০ বছর আগে মিমের পিতা মঈনুদ্দিন ভিম মারা যান। এরপর সংসারে নেমে আসে করুন জীবন যুদ্ধের পথ চলা। বাড়িতে কাগজের প্যাকেটের কাজসহ বাসা বাঢ়িতে কাজ করে কোনরকমে সংসার চালাচ্ছেন তার মা দুলারী বেগম। মিম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে নবাবগঞ্জ সরকারি কলেজে অনার্সে বাংলা বিভাগে ভর্তি হয়ে ২০২৫ সালে পাশ করে। এরপর থেকে কিডনীতে আক্রান্ত হয়ে সে মাষ্টার্সে ভর্তি হতে পারেনি। তারসহ পরিবারের ইচ্ছে ছিল উচ্চ ডিগ্রি অর্জন শেষ করে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু সে আশা আর পূর্ণ হয়নি। তার ছোট বোন বর্ষা জানান, শুভাকাংখি ও স্থানীয়দের আর্থিক সহায়তায় রাজশাহীতে ডাইলোসিস দেওয়া হচ্ছে। কিডনি প্রতিস্থাপনের সুযোগ থাকলেও বিপুল পরিমাণ অর্থের অভাবে তা থমকে আছে। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তার মায়ের আকুতি সরকার, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা মিমের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে ও পরিবারের স্বপ্ন রক্ষা করতে।
আর্থিক সহায়তা পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং-৪৭০২৭০৯০০১৫৫১, সোনালী ব্যাংক লিঃ, চাঁপাইনবাবগঞ্জ শাখা। মোবাইল নম্বর-০১৮৫৭২৬৫২১৪ ।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)