চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৯ রমজান টাউন ক্লাবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ মিজানুর রহমান।
ইফতার মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী।
এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)