বেলাবোতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর বেলাবোতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় বেলাবো উপজেলার নির্বাহী কর্মকর্ত উম্মে হাফসার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তব কর্মকর্তা খাদিজা আক্তারের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগের সময় করণীয় এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।
উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের লিডার আশিকুর রহমান ভূইয়া সহ ফায়ার সার্ভিস এর সদস্য বৃন্দ, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের উপর একটি বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে উপস্থিতদের দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়।
রিপোর্ট
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)