ঈদকে ঘিরে নতুন চমক, সালমান মিউজিক পরিবারের রোমান্টিক গান ‘তারই প্রেমে পড়ছি’
এস এম সালমান হৃদয়, বগুড়া:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে নতুন একটি রোমান্টিক মিউজিক ভিডিও ‘তারই প্রেমে পড়ছি’। ‘সালমান মিউজিক পরিবার’ ব্যানারে নির্মিত এ গানের সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক মোহাম্মদ হৃদয়। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সাংবাদিক ও সংগীতশিল্পী এস এম সালমান হৃদয়।
ভালোবাসা, আবেগ এবং হৃদয়ের গভীর অনুভূতির সমন্বয়ে সাজানো হয়েছে গানটি। রোমান্টিক ঘরানার এই গানের মাধ্যমে প্রেমের মিষ্টি অনুভূতি ও আবেগঘন গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, ঈদের আনন্দঘন পরিবেশে গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।
মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাংবাদিক এস এম সালমান হৃদয় ও এস কে তুলি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন একটি নৃত্যদল। অভিনয়, নাচ এবং নান্দনিক উপস্থাপনার মাধ্যমে গানটির দৃশ্যগুলোকে প্রাণবন্ত করে তোলা হয়েছে। পুরো ভিডিও জুড়ে রয়েছে প্রেমের গল্পভিত্তিক সুন্দর দৃশ্যায়ন, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চিত্রনায়ক সংগ্রাম। এছাড়াও সরকারি ভিডিও পরিচালক ডিএমডি তুহিন এর সহযোগিতায় ভিডিও নির্মাণের বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন লিপ্সন এবং মেকআপে ছিলেন বাপ্পি। গাজীপুরের খতিব খামারবাড়ি শুটিং স্পটে মনোরম পরিবেশে সাংবাদিক এস এম সালমান হৃদয়ের কণ্ঠে গাওয়া গানটির দৃশ্যধারণ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই লোকেশনে শুটিং হওয়ায় ভিডিওটির দৃশ্যগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
শুটিং চলাকালীন পুরো টিমের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। গানটির প্রতিটি দৃশ্যকে আরও সুন্দর ও দর্শকনন্দন করে তুলতে পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আধুনিক উপস্থাপনা ও রোমান্টিক গল্পের সমন্বয়ে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে।
গানটি সম্পর্কে সাংবাদিক ও শিল্পী এস এম সালমান হৃদয় বলেন, ঈদকে সামনে রেখে দর্শক-শ্রোতাদের জন্য ভালোবাসা ও আবেগে ভরা একটি গান উপহার দিতে চেয়েছি। গানটির কথা ও সুরে প্রেমের কোমল অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাবে এবং সবার কাছে ভালো লাগবে।
নির্মাতা সংশ্লিষ্টরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিউজিক ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। ইতোমধ্যে এর সম্পাদনা ও পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সাংবাদিক এস এম সালমান হৃদয়, মডেল এস কে তুলি, পরিচালক চিত্রনায়ক সংগ্রাম, ভিডিও পরিচালক ডিএমডি তুহিনসহ মিউজিক ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী, কলাকুশলী ও নৃত্যশিল্পীরা দর্শক-শ্রোতাদের কাছে গানটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন এবং সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)