পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন হাইকোর্টে আবেদন করেছেন।
বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে তিনি অবৈধ ফলাফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানান। শুনানি শেষে একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন আবেদনটি গ্রহণ করেন।
আদালত পরবর্তী শুনানির জন্য ১৪ জুন ২০২৬ তারিখ নির্ধারণ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ নির্বাচন সংক্রান্ত সব সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারীর পক্ষের দাবি, নির্বাচনের ফলাফলে অনিয়ম ও অসঙ্গতি রয়েছে, যা যাচাই করে পুনর্গণনা করা প্রয়োজন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)