নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী দিবস উদযাপন
আদিবাসী নারী ও কন্যা শিশুদের কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিসহ সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলার দাউদপুরে সিসিডিবি এরিয়া অফিস প্রাঙ্গণে সিসিডিবি-সিপিআরপি, দাউদপুরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
এ সময় সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু,কমিউনিটি অর্গানাইজার
সহ স্থানীয় নারী নেত্রী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২৮ টি ফোরামের মাঝে ৭ লাখ ৬৮ হাজার ৪০০ টাকার চেক এবং ৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টের আদুরী মার্ডি।
(দিনাজপুর) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী
সাকিব হাসান নাইম
০১৭২৩-২৩৫৫৭৪
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)