ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা
মোঃ আমজাদ হোসেন, ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ২৫ শে মার্চ গনহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ই মার্চ ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রশান্ত চক্রবর্তী সভাপতিত্বে সভা আরম্ভ করা হয়, সভায় দিবস দুইটি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করার কথা তুলে ধরেন । কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ গনহত্যা দিবসে শহীদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মহাফিল। এ ছাড়াও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে - সাথে সরকারি , আধাসরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ। কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রা অংকন,রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন৷ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন,জনপ্রতিনিধি গন,রাজনৈতিক নেত্রী বৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যত্তিবর্গ প্রমুখ। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে এবং গনহত্যা দিবস ও অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকার কথা সহ ২টি দিবস যথাযথ যোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত হয়।
মোঃ আমজাদ হোসেন
০১৭১৭৯০৬১০০
প্রতিনিধি ধামইরহাট, নওগাঁ
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)