জয়পুরহাটের পাঁচবিবিতে পেশাজীবী বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর পেশাজীবী বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ রমজান) বিকেলে পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পাঁচবিবি উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
তিম বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাস মানুষকে সংযম, ধৈর্য এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা করতে পারলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।
তিনি সকলকে ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান এবং উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম,করিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, মহাব্বতপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া, ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,পাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মিরশহিদ মন্ডল, পৌর পেশাজীবী বিভাগের সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেন ও সেক্রেটারি ডাঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)