গোয়ালে থাকা ৭ গরুকে বিষ খাওনো হয়েছে

মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরের জয়পুর কাছারিবাড়ির গত রাতে অজ্ঞাত কারণে গোয়ালে থাকা ৭ গরুকে বিষ খাওনো হয়েছে।ঘটনাটি নির্মমতাকে হার মানিয়েছে। ঐ এলাকার গরু ব্যবসায়ী শরিফুল ইসলামের গোয়ালে থাকা ৭টি শংকর জাতের গরুর মধ্যে ৩ টি রাতেই মারা যায়।
গোয়ালে থাকা বাকি চারটি গরুও গুরুত্বর অসুস্থ ছিল। অবশিষ্ট গরুর মধ্যে ৩ টি কসাইয়ের নিকট নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। বর্তমান গোয়াল গরু শুন্য।
এই ঘটনায় গরুর মালিক মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়েরেল পর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page