আলোছায়া সংস্থার উদ্যোগে শ্রমিকদের সন্মানে ইফতার মাহফিল
আবু জাহেদ ইমন মনিরামপুর থেকে
আলোছায়া সংস্থার উদ্যোগে শুক্রবার কালিবাড়ি শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয় মাঠে শ্রমিকদের সন্মানে অলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন অবসর প্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম বারী। প্রধান অতিথি রোজাদার শ্রমিকদের প্রশংসা করে বক্তব্য রাখেন। পরে শ্রমিকদের হাতে ইফতারী তুলে দেওয়া হয়। ব্যাতিক্রম এই আয়োজন নেটিজেনদের প্রশংসা পেয়েছে।