নবীনগর ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ভাতাভোগী দলনেতা/দলনেত্রী ও আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে মহাপরিচালকের পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সাহেদ আহমেদ (সৌরভ) নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, নবীনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ভাতা ভোগী দলনেতা/ দলনেত্রী ও আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নবীনগর উপজেলা আনসার ভিডিপির কার্যলয়ে অনুষ্ঠিত হয়।উপহার সামগ্রী মধ্যে রয়েছে ১কেজি পোলাও চাল,কুলসুন সেমাই ২ প্যাকেট,বনফুল সেমাই ২ প্যাকেট,গুড়া দুধ ১প্যাকেট,সুজি ১প্যাকেট,কোকুলা নুডলস ২প্যাকেট, চিনি ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার,লোগোসহ একটি শপিং ব্যাগ বিতরণ করা হয়।এতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রশিক্ষক আরিফুর রহমান ও উপজেলা প্রশিক্ষিকা মোসাঃ শাহিদা আক্তার।
এই বছর প্রত্যেক ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডারগন ঈদ উপহার সামগ্রী পেয়ে মহাপরিচালক মহোদয় ও নবীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারীগনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)