মণিরামপুরের দূর্বাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হাতে-নাতে দুই যুবক আটক।
মনিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় দাবি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী দাশ গত ১৩ মার্চ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে বিদ্যালয় ভবনের উত্তর পাশের একটি পুরাতন টিউবওয়েল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েলটি চুরি করে।
একই দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরু মনি তাকে জানান যে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত দুই যুবককে একটি পুরোনো টিউবওয়েলসহ আটকে রেখেছে। খবর পেয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান টিউবওয়েলটি তার প্রতিষ্ঠানের। আটককৃতরা হলো বাটবিলা গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন(২২) ও মৃত নওশের গাজীর ছেলে মফিজুর রহমান(২৩)। স্থানীয়দের দাবি, এ সময় আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আটক দুইজনকে উদ্ধার করে এবং চুরি হওয়া টিউবওয়েলটি জব্দ করে।
গণধূলাইয়ের শিকার আটকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মণিরামপুর থানায় চুরি মামলা নং- ২৪/২৬ দায়ের হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)