মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, পরিবারে শোকের ছায়া।
মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সড়ক দু*র্ঘটনায় তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।শনিবার ভোরে যশোর -চুকনগর মহাসড়কের মণিরামপুর উপজেলার সুন্দলপুর বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের জোনাব আলী বিশ্বাসের ছেলে। সে মণিরামপুর মাছ বাজারের একটি চালানি আড়তে মাছের ব্যবসা করতো।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম প্রতিদিনের মতো আজ ভোরেও নিজের মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মণিরামপুর মাছ বাজারের উদ্দেশ্যে বের হয় হয়। পথিমধ্যে সুন্দলপুর বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি কোনো যানবাহনের সাথে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তৌহিদুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও মণিরামপুর মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)