মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
মকিবুল মিয়া মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা জামায়াত ইসলামীর আমীর আলীমুজ্জামান,মধুখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা।
প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায়, আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, প্রতিকূল পরিবেশেও মধুখালী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরছেন। তিনি সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন।
উপজেলা জামায়াত ইসলামি আমির বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। রোজা শুধু সংযমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে অন্যের কষ্ট বোঝা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইফতার মাহফিলে বক্তারা সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)