আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই মালামাল উদ্ধার; ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার:
জাহাঙ্গীর আলম
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১৪/০৩/২০২৬ খ্রি. রাত ০১.৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ০১ টি ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশী করে ক) ০৬টি বৈদ্যুতিক মালিং তার (৩৩) ভাঙ্গা কয়েল, খ) ৪২ টি বৈদ্যুতিক করসাম, গ) ০১ কয়েল (ব্যারেল) বৈদ্যুতিক টানা তার, ঘ) ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ঙ) ৫০টি বৈদ্যুতিক টানা রড, চ) মালিং তারের টুকরা ০১টি ছোট বস্তায়, যাহা ট্রাকের পিছনে লুকানো অবস্থায় ছিলো, উপরোক্ত চোরাই মালামালের আনুমানিক মূল্য অনুমান-৫,৫০,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার), ছ) ০৩টি স্মাট মোবাইল ফোন উদ্ধার সহ ০৩ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ২নং আসামি আসাদুজ্জামান এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। শরিফুল ইসলাম @ রবিন (২৬)
পিতা- মৃত মহি শেখ
মাতা- রাশিদা বেগম
সাং-রেলগেইট, মহেশ্বর পাশা
থানা- দৌলতপুর
জেলা- খুলনা
২। মোঃ আসাদুজ্জামান (৪৪)
পিতা- মোঃ আনোয়ার হোসেন
মাতা- জয়নব বিবি
সাং- ৩১/১০ গোবর চাক, নবীনগর
থানা- সোনাডাঙ্গা
জেলা- খুলনা
৩। মোঃ সোহান (২১)
পিতা- মোঃ আবুল কালাম
মাতা- নূর নাহার
সাং- রেলগেইট, ০৩নং ওয়ার্ড
থানা- দৌলতপুর
জেলা- খুলনা
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)