বেলাবোতে বিস্কুটের প্রবলন দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নে চেষ্টা, যুবক গ্রেপ্তার।
( নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সল্লাবাদ গ্রামে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়ন-এর সল্লাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির আশপাশে অবস্থান করছিল। এ সময় একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২২) শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে যায় এবং যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)