বেলাবোতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেলাবোতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাজনাব এলাকার ভাঙ্গারঘাট মোড় থেকে প্রায় ৫০ গজ উত্তরে সাইফুল ইসলামের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় মফিজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বেলাব উপজেলার বীর বাঘবের গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বেলাব থানার এসআই (নিঃ) মোহাম্মদ নবী হোসেন বারৈচা বাসস্ট্যান্ডে কাজী পরিবহন বাস কাউন্টারের সামনে ঢাকা গামী লেনের পাকা সড়কে অভিযান চালিয়ে শাহ জালাল (৫৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকার মৃত শওকত আলী খানের ছেলে। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বেলাব থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page