কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ওজিয়ার রহমান।
কেশবপুর প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট ওজিয়ার রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সংগঠনের রুকনদের সরাসরি ভোটে তিনি পুনঃনির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সংগঠনের রুকনদের ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে তৃণমূলের নেতাকর্মীদের বিপুল সমর্থনে তিনি আবারও প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত হন।
অ্যাডভোকেট ওজিয়ার রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্বের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকায় একজন সৎ, দক্ষ ও মানবিক নেতা হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।
অ্যাডভোকেট ওজিয়ার রহমান বলেন, "সংগঠন ও তৃণমূলের কর্মীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষার চেষ্টা করব। কেশবপুর উপজেলার মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।
এদিকে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)