বিএনপি শুুধু কথার ফুলঝুরি ছড়ায় না, ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করে ও করার চেষ্টা করে
– আইনমন্ত্রী এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান
মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ :
বিএনপি শুুধু কথার ফুলঝুরি ছড়ায় না, ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে ও করার চেষ্টা করে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না। জুলাই সনদ দেখে বুঝে বাস্তবায়ন করা হবে।
সোমবার(১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ২ডি-৭এন নিস্কাশন খাল খনন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে বাংলাদেশের কৃষকরা কৃষিকার্ডের মুখ দেখবে। ইতোমধ্যে প্রায় দেড়হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, জামায়াতের আলী আজম মো: আবু বকর এমপি, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, আবু তালেব এমপি, জেলা পরিষদ প্রাসাশক আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, রাশেদ খাঁন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী খালপাড়ে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)