মনিরামপুর উপজেলার সাধারণ মানুষের জন্য সরকারি বিশেষ বরাদ্দের শাড়ি ও থ্রি-পিসসহ ত্রাণসামগ্রী সংগ্রহ করেছেন যশোর-৫ আসনের সংসদ

আবু জাহেদ ইমন মনিরামপুর থেকে

​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনিরামপুর উপজেলার সাধারণ মানুষের জন্য সরকারি বিশেষ বরাদ্দের শাড়ি ও থ্রি-পিসসহ ত্রাণসামগ্রী সংগ্রহ করেছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এড. গাজী এনামুল হক। সরকারি ছুটি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ তৎপরতা চালিয়ে যশোর ৫ মনিরামপুর আসনের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের মালামাল সংগ্রহ করেছে।
​জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে সারাদেশে সংসদ সদস্যদের অনুকূলে শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যদের জন্য ৭০০ পিস শাড়ির বিশেষ বরাদ্দটি গতকাল অনুমোদিত হয়। আজ থেকে সরকারি অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় এই মালামাল ঈদের আগে এলাকায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।এলাকার সাধারণ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়ে মাননীয় সংসদ সদস্য নিজেই প্রধানমন্ত্রীর ত্রাণ কার্যালয়ে সশরীরে উপস্থিত হন। তিনি নিজ দায়িত্বে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ি ও অন্যান্য সামগ্রী বুঝে নেন। পরিবহন সংক্রান্ত জটিলতা এড়াতে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও ব্যক্তিগত খরচে দ্রুততম সময়ে এই ত্রাণসামগ্রী মনিরামপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।
​গাজী এনামুল হক বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত এই আমানত যেন প্রকৃত হকদারদের কাছে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে এই উপহার পৌঁছে দিতে যা যা করণীয়, তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
​এলাকার সাধারণ মানুষ এমপির এই সময়োচিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে সরকারি ছুটির কারণে মালামাল আটকে গেলে অনেক দুস্থ পরিবার ঈদের নতুন কাপড় পাওয়া থেকে বঞ্চিত হতো, যা এমপির ব্যক্তিগত প্রচেষ্টায় সমাধান হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page