বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মো সিয়াম খান জেলা প্রতিনিধি দিনাজপুর
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিসদ । সংগঠনের পক্ষ থেকে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭.৩.২০২৭. রোজ মঙ্গলবার এলাকার গরিব ও দুস্থপরিবার এর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ পরিষদ সম্মানিত উপদেষ্টা জনাব, Shariful Islam শরিফ , মুফতি মাসুম বিল্লাহ, মোর্শেদ আলম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক H M Khademul Islam , কেন্দ্রীয় নির্বাহী পরিচালক Nasirul Islam সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা একটি পরিবারের ঈদের সময়ের প্রয়োজন মেটাতে সহায়তা করবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না থাকে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।”
এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উপকারভোগীরা সংগঠনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা তাদের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে বলে জানান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)