বেতাগীতে ঈমামের ভাতা নিয়ে মসজিদের সভাপতি লাঞ্চিত ।
মোঃ সোহেল রানা ( বরগুনা )
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামের তালুকদার বাড়ী জামে মসজিদের ঈমাম ভাতা নিয়ে গেন্দু তালুকদার সভাপতিকে লাঞ্চিত করেন ।
স্থানীয় সূত্রে জানা যায় , ছোপখালী তালুকদার বাড়ী জামে মসজিদ নিয়ে দুই পক্ষে বিরোধ অনেক আগে থেকেই । মসজিদের জমি ও মসজিদের কমিটি নিয়ে গেন্দু তালুকদারের সাথে বর্তমান মসজিদ কমিটি বিরোধ চলমান থাকে।
সাংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকে সামনে ও বর্তমান মসজিদ কমিটির সহ-সভাপতি অন্যান্য সদস্যরের সামনে সভাপতি কে লাঞ্চিত করে গেন্দু তালুকদার ও তার পরিবার ।
সংবাদকর্মীরা সরজমিনে গিয়ে ঘটনার বিষয়বস্তু জানার জন্য একাধিকবার গেন্দু তালুকদার কে মুঠোফোন দিলে ফোনটা রিসিভ করেনি ।