ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে প্রেরনা সমাজ কল্যাণ সংস্থা

ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে প্রেরনা সমাজ কল্যাণ সংস্থা

মো সিয়াম খান জেলা প্রতিনিধি দিনাজপুর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন
প্রেরনা সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগ দিনাজপুরের কাহারোল উপজেলা রামচন্দ্র পুর ইউনিয়নের নং ১ ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) আয়োজিত এ কার্যক্রমে এলাকার গরিব ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। এসব সামগ্রী একটি পরিবারের ঈদ উপলক্ষে প্রয়োজন মেটাতে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওসংগঠনের নেতৃত্ব বৃন্দ ও সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই তাদের মূল লক্ষ্য এবং সমাজের কেউ যেন এ আনন্দ থেকে বঞ্চিত না থাকে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ।

এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তা তাদের জীবনে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page