নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, দেশ ও মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। মানবতার কল্যাণে কাজ করা ইসলামের নির্দেশ। জামায়াতে ইসলামী তৃতীয় দফা কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য প্রকৌশলী আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, মুফতী জাহাঙ্গীর আলম ও গাজী আবুল কাশেমসহ জেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো সরকার বা রাষ্ট্র নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তাদেরই দরিদ্র মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। জামায়াত তার সীমিত সামর্থ্য নিয়ে কর্মীদের নিজস্ব অর্থায়নে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এসব মানবিক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)