স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
এছাড়া, কৃষকদের কৃষিঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “সারা দেশের মতো বেলাবো-মনোহরদী অঞ্চল থেকেও মাদক ও দুর্নীতি নির্মূল করা হবে।”

আরও পড়ুন: টেকনাফে ৬ লাখ টাকার ১৫ কেজি গাঁজা জব্দ
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে সারাদেশকে এর আওতায় আনা হবে। স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া সকল নাগরিককে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বেলাব আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)