জুনের শেষের দিকেই হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ হবে : স্বাস্থ্য মন্ত্রী
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর বেলাবোতে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অ্যাডভোকেট সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী জুনের শেষ দিকে কৃষক কার্ড ও পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু হবে। একই সঙ্গে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ১৯৩ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও বেলাবো উপজেলার সাবেক চেয়াম্যান ও বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
রিপোর্ট
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)