ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে উপহার বিতরণ
নাজমুল রানা, বকশিগঞ্জ, জামালপুর।
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। উপজেলার বাট্টাজোর ইউনিয়নে সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুরাদুজ্জামান মুরাদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয় বৃহৎ পরিসরের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
মানবিক এই কর্মসূচির আওতায় প্রায় ২০০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা। অনেকেই বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের পরিবারে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক মোঃ মুরাদুজ্জামান মুরাদ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তার এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)