কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাকে দেখতে চান ৭ নং পাঁজিয়াবাসী।
কেশবপুর, যশোরঃ-
যশোরের কেশবপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুন প্রজন্মকে দেখতে চান এলাকার অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন সক্রিয় ও সাহসী ছাত্র নেতা হিসেবে পরিচিত। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি বহুবার পুলিশি নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রামের কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং জামিনের জন্য হাইকোর্টে দৌড়ঝাঁপ করতে হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। কখনো ঢাকায়, কখনো খুলনায় আবার কখনো যশোরে কর্মী, সমর্থক নিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করেছেন ।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে,
মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে আসছেন। নেতাকর্মীদের বিশ্বাস, তিনি যদি পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন, তবে তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে। তাই আসন্ন ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)