চাঁপাইনবাবগঞ্জের ৫ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩টি এবং সদর উপজেলার ২টি গ্রামে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদের জামাতে অংশ নিয়ে তারা দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর, ৭৬ বিঘি ও আশপাশের একটি গ্রামের কিছু মানুষ এদিন ঈদ পালন করেন। সকাল ৮টায় ৭৬ বিঘি আমবাগানে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। এতে শিবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০-২০০ জন নারী-পুরুষ অংশ নেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকাতেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর কিছু মানুষ আগাম ঈদ উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরও চাঁপাইনবাবগঞ্জের এসব এলাকায় একইভাবে ঈদ পালিত হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)