ময়মনসিংহের গৌরীপুরে বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফে সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় । ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সেকান্দর আলী। ঈদুল ফিতরের এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক শ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।
তিনি বলেন, ‘ঈদ হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব। আর তা পালন করা প্রত্যেকটি ধর্মপ্রান মুসলমানের জন্য অত্যাবশ্যক।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)